- গণেশবন্দনা
গণেশায় নমঃ নমঃ আদিব্রহ্ম নিরুপম পরমপুরুষ পরাৎপর। খর্ব্ব স্থূল-কলেবর গজমুখ লম্বোদর মহাযোগী পরমসুন্দর॥ বিঘ্ন না...
- শিববন্দনা
শঙ্করায় নমঃ নমঃ গিরিসুতাপ্রিয়তম বৃষভবাহন যোগধারী। চন্দ্র সূর্য্য হুতাশন সুশোভিত ত্রিনয়ন ত্রিগুণ ত্রিশূলী ত্...
- সূর্য্যবন্দনা
ভাস্করায় নমঃ হর মোর তমঃ দয়া কর দিবাকর। চারি বেদে কয় ব্রহ্ম তেজোময় তুমি দেব পরাৎপর॥ দিনকর চাহ দীনে। তোমার ম...
- বিষ্ণুবন্দনা
কেশবায় নমঃ নমঃপুরাণ পুরুষোত্তম চতুর্ভুজ গরুড়বাহন। বরণ জলদ ঘটাহৃদয়ে কৌস্তুভ ছটা বনমালা নানা আভরণ॥ কৃপা কর কম...
- কৌষিকীবন্দনা
কৌষিকি কালিকে চণ্ডিকে অম্বিকে প্রসীদ নগনন্দিনি। চণ্ডাবিনাশিনি মুণ্ডনিপাতিনি শুম্ভনিশুম্ভঘাতিনি॥ শঙ্করি সিংহবাহ...
- লক্ষ্মীবন্দনা
উর লক্ষ্মি কর দয়া। বিষ্ণুর ঘরণী ব্রহ্মার জননী কমলা কমলালয়া॥ সনাল কমল সনাল উৎপল দুখানি করে শোভিত। কমল অসন কমল...
- সরস্বতীবন্দনা
সরস্বতী বন্দনা। উর দেবি সরস্বতি স্তবে কর অনুমতি বাগীশ্বরি বাক্যবিনোদিনি। শ্বেত বর্ণ শ্বেত বাস শ্বেত বীণা শ্বেত...
- অন্নপূর্ণাবন্দনা
অন্নপূর্ণা মহামায়া দেহ মোরে পদছায়া কোটি কোটি করি এ প্রণাম। আসরে আসিয়া উর নায়কের,আশা পূর শুন আপনার গুণগ্রাম...
- গ্রন্থসূচনা
অন্নপূর্ণা অপর্ণা অন্নদা অষ্টভুজা। অভয়া অপরাজিতা অচ্যুতঅনুজা॥ অনাদ্যা অনন্তা অম্বা অম্বিকা অজয়া। অপরাধ ক্ষম...
- কৃষ্ণচন্দ্রের সভাবর্ণন
নিবেদনে অবধান কর সভাজন। রাজাকৃষ্ণচন্দ্রের সভার বিবরণ॥ চন্দ্রে সবে ষোল কলা হ্রাস বৃদ্ধি তায়। কৃষ্ণচন্দ্র পরিপু...
- গীতারম্ভ
গীতারম্ভ। অন্নপূর্ণা মহামায়া সংসার যাঁহার মায়। পরাৎপরা পরম প্রকৃতি। অনির্ব্বাচ্যা নিরুপমা আপনি আপন সমা সৃষ্...
- সতীর দক্ষালয়ে গমনোদ্যোগ
কালীরূপে কত শত পরাৎপরা গো॥ অন্নদা ভুবনা বলা মাতঙ্গী কমলা দুর্গা উমা কাত্যায়নী বাণী সুরবরা গো॥ সুন্দরী ভৈরবী ত...
- সতীর দক্ষালয়গমন
একি মায়া এ কি মায়া মহামায়া॥ সংসারে যে কিছু দেখি তব মায়া ছায়া॥ নিগম আগমে তুমি নিরুপমকায়া॥ ত্রিগুণজননী পুন...
- শিবনিন্দায় সতীর দেহত্যাগ
সভাজন শুন জামাতার গুণ বয়সে বাপের বড়। কোন গুণ নাই যেথা সেথা ঠাই সিদ্ধিতে নিপুণ দড়॥ মান অপমান সুস্থান কুস্থান...
- শিবের দক্ষালয় যাত্রা
শিবের দক্ষালয়যাত্রা। মহারুদ্ররূপে মহাদেব সাজে। ভভম্ভম্ ভভম্ভম্ শিঙ্গা ঘোর বাজে॥ লটাপট্ জটাজূট সংঘট্ট গঙ্গা।...
- দক্ষযজ্ঞ নাশ
দক্ষযজ্ঞনাশ ভূতনাথ ভূতসাথ দক্ষযজ্ঞ নাশিছে। যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসিছে॥ প্রেতভাগ সানুরাগ ঝম্প ঝম্প ঝা...
- প্রসূতিস্তবে দক্ষজীবন
প্রসূতিস্তবে দক্ষ জীবন। শিবনাম বল রে জীব বদনে। যদি আনন্দে যাবে শিবসদনে॥ শিবনাম লয়ে মুখে তরিব সকল দুখে দমন করি...
- পীঠমালা
ভবসংসার ভিতরে। ভব ভবানী বিহরে॥ ভূতময় দেহ নবদ্বার গেহ নরনারীকলেবরে॥ গুণাতীত হয়ে নানাগুণ লয়ে দোহে নানা খেলা ক...
- শিব বিবাহের মন্ত্রণা
উমা দয়া কর গো। বিষম শমনভয় হর গো॥ পাপেতে জড়িতমতি কাতর হয়েছি অতি পতিতপাবনী নাম ধর গো॥ মা বলিয়া ডাকি ঘন শুনি...
- নারদের গান
জয় দেবি জগন্ময়ি দীনদয়াময়ি শৈলসুতে করুণানিকরে॥ জয় চণ্ডবিনাশিনি মুণ্ডনিপাতিনি দুর্গবিঘাতিনি মুখ্যতরে॥ জয় ক...
- শিব বিবাহের সম্বন্ধ
শিববিবাহের সম্বন্ধ। এরূপে নারদ মুনি বীণা বাজাইয়া। উত্তরিলা হিমালয়ে নাচিয়া গাইয়া॥ দেখেন বাহিরে গৌরী খেলিছেন...
- শিবের ধ্যানভঙ্গ ও কামভস্ম
শিবের ধ্যানভঙ্গে কামভস্ম। শিবের সম্বন্ধ করিয়া নির্ব্বন্ধ আইলা নারদ মুনি। কমললোচন আদি দেবগণ পরম আনন্দ শুনি॥ সক...
- রতি বিলাপ
রতিবিলাপ। পতিশোকে রতি কাঁদে বিনাইয়া নানা ছাঁদে ভাসে চক্ষু জলের তঙ্গে। কপালে কঙ্কণ মারে রুধির বহিছে ধারে কাম অ...
- রতির প্রতি দেববাণী
রতির প্রতি দৈববাণী। অগ্নি কুণ্ড জ্বালি রতি সতী হৈতে চায়। হইল আকাশবাণী শুনিবারে পায়॥ শুন রতি তনু ত্যাগ না কর...
- শিব বিবাহ যাত্রা
শিবের বিবাহ পরম উৎসাহ সবে হৈল যত্নবান। পরম সন্তোষে দুন্দুভি নির্ঘোষে ইন্দ্র হৈল আগুয়ান॥ নিজগণ লয়ে বর যাত্র হ...
- শিববিবাহ
শিব বিবাহ। জয় জয় হর রঙ্গিয়া। করবিলসিত নিশিত পরশু অভয় বর কুরঙ্গিয়া॥ লক লক ফণি জটবিরাজ তক তক তক রজনিরাজ ধক...
- কন্দল ও শিবনিন্দা
আই আই ওই বুড়া কি এই গৌরীর বর লো। বিয়ার বেলা এয়োর মাঝে হৈল দিগম্বর লো॥ উমার কেশ চামরছটা তামার শলা বুড়ার জটা...
- শিবের মোহন বেশ
আমার শঙ্কর করুণাকর গো। নিন্দা কর না ত্রিভুবনে মহেশ্বর॥ কালকূট পিয়া বিশ্ব বাঁচাইয়া মৃত্যুঞ্জয় হৈলা হয়। কপাল...
- সিদ্ধিঘোটন
বড় আনন্দ উদয়। বহু দিনে ভগবতী আইলা আলয়॥ শঙ্খ ঘণ্টা রব মহামহোৎসব ত্রিভুবনে জয় জয়॥ নাচিছে নাটক গাইছে গায়ক র...
- সিদ্ধি ভক্ষণ
মহাদেবের আঁখি ঢুলু ঢুল। সিদ্ধিতে মগন বুদ্ধি শুদ্ধি হৈল ভুল॥ নয়নে ধরিল রঙ্গ অলসে অবশ অঙ্গ লট পট জটাজূট গঙ্গা হ...
- হরগৌরীর কথোপকথন
আমারে ছাড়িও না। ভবানি। সুশীলা হইয়া শিলায় জন্মিয়া শিলাময় হিয়া হইও না এবার পাথারে ফেলিয়া আমারে দোষ বারেবা...
- হরগৌরী রূপ
কি এ নিরুপম শোভা মনোরম হরগৌরী একশরীরে॥ শ্বেতপীত কায় রাঙ্গা দুটি পায় নিছনি লইয়া মরি রে॥ আধ বাঘছাল ভাল বিরাজে...
- কৈলাস বর্ণন
কৈলাসবর্ণন। কৈলাস ভূধর অতিমনোহর কোটি শশি পরকাশ। গন্ধর্ব্ব কিন্নর যক্ষ বিদ্যাধর অপ্সর গণের বাস॥ রজনী বাসর মাস স...
- হরগৌরীর বিবাদ সূচনা
হরগৌরীর বিবাদসূচনা। বিধি মোরে লাগিল রে বাদে ॥ বিধি যার বিবাদী কি সাদ তার সাদে ॥ এ বড় বিষম ধন্দ যত করি ছন্দ বন...
- হরগৌরীকন্দল
কেবা এমন ঘরে থাকিবে। জয়া। এ দুঃখ সহিতে কেবা পারিবে॥ আপনি মাখেন ছাই আমারে কহেন তাই কেবা বালাই ছাই মাখিবে॥ দামা...
- অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা
অন্নদার ভবানন্দভবনে যাত্রা। কে জানিবে তারা নাম মহিমা গো। ভীম ভজে নাম ভীমা গো আগমে নিগমে পুরাণ নিয়মে শিব দিতে...