Rajanikanta Sen

Classic poet · Public-domain works
রজনীকান্ত সেন (১৮৬৫–১৯১০) · Rajanikanta Sen কান্তকবি — ভক্তিমূলক ও স্বদেশি গানের জন্য খ্যাত; "মায়ের দেওয়া মোটা কাপড়" তাঁর বিখ্যাত গান। "বাণী", "কল্যাণী", "অমৃত" তাঁর কাব্য।
122Posts
0Followers 0Following
0Views
0Reactions
0Gifts received
Poetry

আপেক্ষিক তুলনা

সত্যের সমান বল নাহি ত্রিভুবনে; সৎকার্য্য দানের তুল্য, না হেরি নয়নে। ঈশ-সেবা-সম, নাই চিত্তের শোধক; পরপীড়া তুল্য, নাই সদ্গতি-রোধক। পর-উপকার-সম, পুণ্য নাহি আর; পক্ষপাত-তুল্য, আর নাহি অবিচার। স্বাস্থ্য-হীনতার সম, দুঃখ কিছু...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

মনোরাজ্যে জড়ের নিয়ম

পাপের টানেতে যদি, কোন(ও) উচ্চমতি, ক্রমে নিম্নদিকে পায় অব্যাহত-গতি, জড় জগতের চির-প্রথা-অনুসারে, অধঃপতনের বেগ ক্রমে তার বাড়ে। একবার নীচে যদি প’ড়ে যায় মন, তারে ক্রমে ঊর্দ্ধে তোলা কঠিন কেমন জড় জগতের চির-প্রসিদ্ধ প্রথায...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

ভালমন্দ

এক কূল ভাঙ্গে নদী, অন্য কূল গড়ে; দূষিত বায়ুরে লয় উড়াইয়া ঝড়ে। তীব্র কালকূটে হয় শুদ্ধ রসায়ন, কাক করে কোকিলের সন্তান-পালন। দংশে বটে, মধুচক্র গড়ে মধুকর, বজ্র হানে যদি, বারি ঢালে জলধর। সুখ-দুখ-ভাল-মন্দ-জড়িত সংসার; অ...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

অদৃষ্টের পরিহাস

দীন, বৃদ্ধ পঙ্গু এক ভিক্ষা করি’ খায়, একদিন বিধাতার কাছে অশ্ব চায়। দৈবযোগে এক পান্থ যান সেই পথে, রুগ্ন অশ্বশিশু ল’য়ে পড়েন বিপদে; যুক্তি করি’, সাবধানে বাঁধি’ ল’য়ে তারে, তু’লে দেন বাহক পঙ্গুর পিঠে ঘাড়ে। পঙ্গু বলে, “বি...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

মাতৃ-স্নেহ

মাতৃস্নেহ। হুঙ্কারিয়া কহে বজ্র, কঠোর গর্জ্জন, “চূর্ণ করি গিরিকুল, দগ্ধ করি বন; মুহূর্ত্তে সংহার আমি করি জীব-গণে; মম সম শক্তিশালী কে আছে ভুবনে?” শুনিয়া ধরণী, দুখে কহে, “দুষ্ট ছেলে! এত শক্তিগর্ব্ব তুমি কোথা হ’তে পেলে? তু...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

দাম্ভিকের পরাজয়

গিরি কহে, “সিন্ধু, তব বিশাল শরীর, আমার চরণে কেন লুটাইছ শির? এ অভয়-পদে যদি লয়েছ শরণ, কি প্রার্থনা, কহ আমি করিব পূরণ।” সাগর হাসিয়া কহে, “আমি রত্নাকর, আমার অভাব কিছু নাই, গিরিবর; তব পিতৃ-পিতামহ ডু’বেছে এ নীরে, সেই বার্ত্...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

কৃতঘ্নতা

নৌকা ডু’বে গেল ঝড়ে; দেখি’ তীর হ’তে ভীত, অবসন্ন মাঝি ভে’সে যায় স্রোতে, ঝাঁপায়ে সাহসী যুবা তরঙ্গে পড়িল, অতি কষ্টে বিপন্নেরে উদ্ধার করিল। মাঝি বলে, “প্রাণ দিলে, কি দিব তোমারে? চল, ভৃত্য হ’য়ে র’ব, তোমার দুয়ারে।” রাত্রি...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

ক্রোধ ও লোভ

ক্রোধ বলে, “লোভ ভাই, তুমি বড় খল, তোমার কুহুকে পড়ি’ নিষ্ঠুরের দল, পরের মাথায় করি’ লগুড় প্রহার, পলায়ন করে, সব লু’ঠে নিয়ে তার।” লোভ কহে, “যা” বলিলে করি তা’ স্বীকার, কিন্তু, তুমি পূর্ণরূপে স্কন্ধে চাপ যা’র, সে শুধু অন্...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

স্বাধীনতার সুখ

বাবুই পাখীরে ডাকি’, বলিছে চড়াই,— “কুঁ’ড়ে ঘরে থে’কে কর শিল্পের বড়াই; আমি থাকি মহাসুখে অট্টালিকা’পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তায়? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়; পাকা হো’ক,...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

হিংসার ফল

পাখীরা আকাশে উড়ে, দেখিয়া, হিংসায়, পিপীলিকা, বিধাতার কাছে পাখা চায়; বিধাতা দিলেন পাখা; দেখ তার ফল,— আগুনে পুড়িয়া মরে পিপীলিকা-দল। মানবের গীত শুনি’, হিংসা উপজিল, মশক, বিধির কাছে সুকণ্ঠ মাগিল; গীত-শক্তি দিল বিধি; দেখ...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

ঘৃণিতের প্রত্যুত্তর

অট্টালিকা কহে, জীর্ণ কুটীরেরে ডাকি’, “বিপদ ঘটালি, কুঁড়ে, মোর কাছে থাকি’; হঠাৎ আগুণ লে’গে গেলে, তোর গায়, আমারো জানালা কড়ি, সব পু’ড়ে যায়;” কুটীর কহিছে, “ভায়া, আমারো যে ভয়; কাছে আছ, যদি কভু ভূমিকম্প হয়, তুমি চূর্ণ হ...

1 month ago · 1 min read 0 0 0
Poetry

অধমাধম

রাখে না নিজের তরে, সব দান করে, ‘উত্তম’ বলিয়া তার খ্যাতি চরাচরে; কিছু রাখে নিজ তরে, কিছু করে দান, ‘মধ্যম’ সে জন, তা’রো প্রচুর সম্মান; দান নাই, সব যেই নিজ তরে রাখে, ‘অধম’ সে জন, সবে ঘৃণা করে তা’কে। নিজে নাহি ভোগ করে, না দ...

1 month ago · 1 min read 0 0 0