Rajanikanta Sen

Classic poet · Public-domain works
রজনীকান্ত সেন (১৮৬৫–১৯১০) · Rajanikanta Sen কান্তকবি — ভক্তিমূলক ও স্বদেশি গানের জন্য খ্যাত; "মায়ের দেওয়া মোটা কাপড়" তাঁর বিখ্যাত গান। "বাণী", "কল্যাণী", "অমৃত" তাঁর কাব্য।
122Posts
0Followers 0Following
0Views
0Reactions
0Gifts received
Geet & Lyrics

পরম দৈবত

(সে যে) পরম-প্রেম-সুন্দর, জ্ঞান নয়ন-নন্দন; পুণ্য-মধুর-নিরমল, জ্যোতিঃ জগত-বন্দন। নিত্য-পুলক-চেতন, শান্তি-চির-নিকেতন, ঢাল চরণে, রে মন, ভকতি-কুসুম-চন্দন। সুরট মল্লার—সুরফাঁক।

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

আশ্রয়

কার কোলে ধরা লভে পরিণতি? (সেই) অপার কারণসিন্ধু। কার জ্যোতিঃ-কণা ব্রহ্মাণ্ড উজলে? (সেই) চিরনির্ম্মল ইন্দু। কার পানে ছোটে রবি-শশি-তারা? নাহি পথ ভ্রান্তি, স্থির আঁখিতারা? ভ্রমে মেঘ বায়ু হ’য়ে আত্মহারা? (সে) সচ্চিদানন্দবিন্...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

তোমারি

তোমারি দেওয়া প্রাণে, তোমারি দেওয়া দুখ, তোমারি দেওয়া বুকে, তোমারি অনুভব। তোমারি দুনয়নে, তোমারি শোকবারি, তোমারি ব্যাকুলতা, তোমারি হা হা রব। তোমারি দেওয়া নিধি, তোমারি কেড়ে নেওয়া, তোমারি শঙ্কিত আকুল পথ-চাওয়া, তোমারি...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

সুখ দুঃখ

সম্পদের কোলে বসাইয়ে, হরি, সুখ দিয়ে এ পরীক্ষে! (আমি) সুখের মাঝে তোমায় ভুলে থাকি, (অমনি) দুখ দিয়ে দাও শিক্ষে। মত্ত হ’য়ে সদা পুত্র-পরিবারে, ধন-রত্ন-মণি-মাণিক্যে, (আমি) ধুয়ে মু’ছে ফেলি তোমার নামগন্ধ, ম’জে তার চাক্‌চিক্...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

প্রার্থনা

(ওরা) —চাহিতে জানে না, দয়াময়! চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়! করুণার সিন্ধু-কূলে, বসিয়া, মনের ভুলে এক বিন্দু বারি তু’লে, মুখে নাহি লয়; তীরে করি’ ছুটাছুটি, ধূলি বাঁধে মুঠি মুঠি, পিয়াসে আকুল হিয়া, আরো ক্লিষ্ট হয়।...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

ভ্রান্তি

লোকে বলিত তুমি আছ, ভে’বে দেখিনি আছ কিনা, তখন আমি বুঝিনি, প্রভু, নাস্তি গতি তোম। বিনা। তোমারি গৃহে বসতি করি খেয়েছি তোমারি অন্ন, তোমারি বায়ু দিতেছে আয়ু, বেঁচে আছি তোমারি জন্য; ক্ষুধা হরেছে তব ফলে, পিপাসা গেছে তব জলে; সে...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

করুণাময়

(আমি) অকৃতী অধম বলে’ও তো, কিছু কম ক’রে মোরে দাওনি! যা’ দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি! (তব) আশীষ কুসুম ধরি নাই শিরে, পায়ে দ’লে গেছি, চাহি নাই ফিরে; তবু দয়া ক’রে কেবলি দিয়েছ, প্রতিদান কিছু চাওনি। (আমি...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

পরিদেবনা

তব, করুণা-অমিয় করি’ পান, যত, পাপ, তাপ, দুঃখ, মোহ, বিষণ্ণতা, নিরাশা, নিরুদ্যম, পায় অবসান। এই, পাপ-চিত্ত, সদা তাপ-লিপ্ত রহি’, এনেছে দুরপনেয় মৃত্যুবিকার বহি, দিতেছে দারুণ দাহ হৃদয়-দেহ দহি’, দেবতা গো, দয়া করি’ কর পরিত্র...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

মুক্তি-কামনা

ওই, বধির যবনিকা তুলিয়া, মোরে প্রভু, দেখাও তব চির-আলোক-লোক। ওপারে সবই ভাল, কেবল সুখ-আলো, এ পারে সবই ব্যথা, আঁধার, শোক! মাঝে দুস্তর কঠিন অন্তর, শ্রান্ত পথিকেরে বলিছে ‘সর সর’, ওই, তোরণপাদদেশে, পিপাসাতুর এসে, ফিরে কি যাবে,...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

সখা

আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ; আমি না ডাকিতে, হৃদয়-মাঝারে নিজে এসে দেখা দিয়েছ! চির-আদরের বিনিময়ে, সখা, চির-অবহেলা পেয়েছ; (আমি)—দূরে ছু’টে যেতে, দু’হাত পসারি, ধ’রে টে’নে কোলে নিয়েছ! “ওপথে যে’ওনা ফির...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

নির্ভর

তুমি, নির্ম্মল কর, মঙ্গলকরে মলিন মর্ম্ম মুছা’য়ে; তব. গুণাকিরণ দিয়ে যাক্, মোর মোহকালিমা ঘুচা’য়ে। লক্ষ্যশূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানিন; কখন ডুবে যাবে কোন্ অকূল-গরল-পাথারে! প্রভু, বিশ্ববিপদহন্তা, তুমি, দাঁড়া...

1 month ago · 1 min read 0 0 0
Geet & Lyrics

আশা

ধ’রে তোল, কোথা আছ কে আমার! একি বিভীষিকাময় অন্ধকার! কি এক রাক্ষসী মায়া, নয়নমোহন রূপে, ভুলায়ে আনিয়া মোরে ফে’লে গেল মহাকূপে! শ্রমে অবসন্ন কায়, কণ্টক বিঁধিছে তায়, বৃশ্চিক দংশিছে, অনিবার। পিপাসায় শুষ্ক কণ্ঠ, শরীর কর্দ...

1 month ago · 1 min read 0 0 0