নৌকা ডু’বে গেল ঝড়ে; দেখি’ তীর হ’তে ভীত, অবসন্ন মাঝি ভে’সে যায় স্রোতে, ঝাঁপায়ে সাহসী যুবা তরঙ্গে পড়িল, অতি কষ্টে বিপন্নেরে উদ্ধার করিল। মাঝি বলে, “প্রাণ দিলে, কি দিব তোমারে? চল, ভৃত্য হ’য়ে র’ব, তোমার দুয়ারে।” রাত্রি-যোগে যুবকের চুরি করি’ সব, মাঝি-ভৃত্য পলাতক; —যুবক নীরব!