গিরি কহে, “সিন্ধু, তব বিশাল শরীর, আমার চরণে কেন লুটাইছ শির? এ অভয়-পদে যদি লয়েছ শরণ, কি প্রার্থনা, কহ আমি করিব পূরণ।” সাগর হাসিয়া কহে, “আমি রত্নাকর, আমার অভাব কিছু নাই, গিরিবর; তব পিতৃ-পিতামহ ডু’বেছে এ নীরে, সেই বার্ত্তা দিতে আমি আসি ঘু’রে ফিরে।”