ক্রোধ বলে, “লোভ ভাই, তুমি বড় খল, তোমার কুহুকে পড়ি’ নিষ্ঠুরের দল, পরের মাথায় করি’ লগুড় প্রহার, পলায়ন করে, সব লু’ঠে নিয়ে তার।” লোভ কহে, “যা” বলিলে করি তা’ স্বীকার, কিন্তু, তুমি পূর্ণরূপে স্কন্ধে চাপ যা’র, সে শুধু অন্যেরে মারি’ ক্ষান্ত নাহি হয়, নিজের মাথায় শেষে প্রহরে নিশ্চয়।”