পাখীরা আকাশে উড়ে, দেখিয়া, হিংসায়, পিপীলিকা, বিধাতার কাছে পাখা চায়; বিধাতা দিলেন পাখা; দেখ তার ফল,— আগুনে পুড়িয়া মরে পিপীলিকা-দল। মানবের গীত শুনি’, হিংসা উপজিল, মশক, বিধির কাছে সুকণ্ঠ মাগিল; গীত-শক্তি দিল বিধি; দেখ তার ফল,— নর-করাঘাতে মরে মশক সকল।