বাবুই পাখীরে ডাকি’, বলিছে চড়াই,— “কুঁ’ড়ে ঘরে থে’কে কর শিল্পের বড়াই; আমি থাকি মহাসুখে অট্টালিকা’পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তায়? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়; পাকা হো’ক, তবু ভাই, পরের ও বাসা; নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”