অট্টালিকা কহে, জীর্ণ কুটীরেরে ডাকি’, “বিপদ ঘটালি, কুঁড়ে, মোর কাছে থাকি’; হঠাৎ আগুণ লে’গে গেলে, তোর গায়, আমারো জানালা কড়ি, সব পু’ড়ে যায়;” কুটীর কহিছে, “ভায়া, আমারো যে ভয়; কাছে আছ, যদি কভু ভূমিকম্প হয়, তুমি চূর্ণ হবে, আমি গরীব বেচারী, চাপা প’ড়ে মারা যাব, ভয় দু’জনারি।”