রাখে না নিজের তরে, সব দান করে, ‘উত্তম’ বলিয়া তার খ্যাতি চরাচরে; কিছু রাখে নিজ তরে, কিছু করে দান, ‘মধ্যম’ সে জন, তা’রো প্রচুর সম্মান; দান নাই, সব যেই নিজ তরে রাখে, ‘অধম’ সে জন, সবে ঘৃণা করে তা’কে। নিজে নাহি ভোগ করে, না দেয় অপরে, বল দেখি, সেই জীব কোন্ সংজ্ঞা ধরে?