মাতৃস্নেহ। হুঙ্কারিয়া কহে বজ্র, কঠোর গর্জ্জন, “চূর্ণ করি গিরিকুল, দগ্ধ করি বন; মুহূর্ত্তে সংহার আমি করি জীব-গণে; মম সম শক্তিশালী কে আছে ভুবনে?” শুনিয়া ধরণী, দুখে কহে, “দুষ্ট ছেলে! এত শক্তিগর্ব্ব তুমি কোথা হ’তে পেলে? তুমি অতি উচ্ছৃঙ্খল, দাম্ভিক সন্তান, তথাপি মায়ের বুকে এস, আছে স্থান।”