দীন, বৃদ্ধ পঙ্গু এক ভিক্ষা করি’ খায়, একদিন বিধাতার কাছে অশ্ব চায়। দৈবযোগে এক পান্থ যান সেই পথে, রুগ্ন অশ্বশিশু ল’য়ে পড়েন বিপদে; যুক্তি করি’, সাবধানে বাঁধি’ ল’য়ে তারে, তু’লে দেন বাহক পঙ্গুর পিঠে ঘাড়ে। পঙ্গু বলে, “বিধি মোরে দিল বটে ঘোড়া, উল্টা করিয়া দিল;—কপাল যে পোড়া।”