এক কূল ভাঙ্গে নদী, অন্য কূল গড়ে; দূষিত বায়ুরে লয় উড়াইয়া ঝড়ে। তীব্র কালকূটে হয় শুদ্ধ রসায়ন, কাক করে কোকিলের সন্তান-পালন। দংশে বটে, মধুচক্র গড়ে মধুকর, বজ্র হানে যদি, বারি ঢালে জলধর। সুখ-দুখ-ভাল-মন্দ-জড়িত সংসার; অবিমিশ্র কিছু নাই সৃষ্ট বিধাতার।