সত্যের সমান বল নাহি ত্রিভুবনে; সৎকার্য্য দানের তুল্য, না হেরি নয়নে। ঈশ-সেবা-সম, নাই চিত্তের শোধক; পরপীড়া তুল্য, নাই সদ্গতি-রোধক। পর-উপকার-সম, পুণ্য নাহি আর; পক্ষপাত-তুল্য, আর নাহি অবিচার। স্বাস্থ্য-হীনতার সম, দুঃখ কিছু নাই; অবাধ্য পুত্রের সম নাহিক বালাই।