পাপের টানেতে যদি, কোন(ও) উচ্চমতি, ক্রমে নিম্নদিকে পায় অব্যাহত-গতি, জড় জগতের চির-প্রথা-অনুসারে, অধঃপতনের বেগ ক্রমে তার বাড়ে। একবার নীচে যদি প’ড়ে যায় মন, তারে ক্রমে ঊর্দ্ধে তোলা কঠিন কেমন জড় জগতের চির-প্রসিদ্ধ প্রথায়, ঊর্দ্ধমুখে তার গতি শত বাধা পায়।