অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা
অন্নদার ভবানন্দভবনে যাত্রা। কে জানিবে তারা নাম মহিমা গো। ভীম ভজে নাম ভীমা গো আগমে নিগমে পুরাণ নিয়মে শিব দিতে নারে সীমা গো ধর্ম্ম অর্থ কাম মোক্ষ ধাম নাম শিবের সেই সে অণিমা গো নিলে তারা নাম তরে পরিণাম নাশে কলির কালিমা গো...