All books
❦স্ফুলিঙ্গRabindranath Tagore
Book

স্ফুলিঙ্গ

Rabindranath Tagore
198 works
Start reading
  1. যা পায় সকলই জমা করে 1

    যা পায় সকলই জমা করে, প্রাণের এ লীলা রাত্রিদিন। কালের তাণ্ডবলীলাভরে সকলই শূন্যেতে হয় লীন। — স্ফুলিঙ্গ (1945)

  2. মৃত্তিকা খোরাকি দিয়ে 1

    মৃত্তিকা খোরাকি দিয়ে বাঁধে বৃক্ষটারে, আকাশ আলোক দিয়ে মুক্ত রাখে তারে। — স্ফুলিঙ্গ (1945)

  3. দুঃখ এড়াবার আশা 1

    দুঃখ এড়াবার আশা নাই এ জীবনে। দুঃখ সহিবার শক্তি যেন পাই মনে। — স্ফুলিঙ্গ (1945)

  4. শূন্য পাতার অন্তরালে 2

    শূন্য পাতার অন্তরালে লুকিয়ে থাকে বাণী, কেমন করে আমি তারে বাইরে ডেকে আনি। যখন থাকি অন্যমনে দেখি তারে হৃদয়কোণে...

  5. আকাশে যুগল তারা 1

    আকাশে যুগল তারা চলে সাথে সাথে অনন্তের মন্দিরেতে আলোক মেলাতে। — স্ফুলিঙ্গ (1945)

  6. আয় রে বসন্ত, হেথা 1

    আয় রে বসন্ত, হেথা কুসুমের সুষমা জাগা রে শান্তিস্নিগ্ধ মুকুলের হৃদয়ের গোপন আগারে। ফলেরে আনিবে ডেকে সেই লিপি য...

  7. "এসে মোর কাছে" 1

    "এসে মোর কাছে" শুকতারা গাহে গান। প্রদীপের শিখা নিবে চ’লে গেল, মানিল সে আহ্বান। — স্ফুলিঙ্গ (1945)

  8. আকাশের আলো মাটির তলায় 1

    আকাশের আলো মাটির তলায় লুকায় চুপে, ফাগুনের ডাকে বাহিরিতে চায় কুসুমরূপে। — স্ফুলিঙ্গ (1945)

  9. শ্রাবণের কালো ছায়া 2

    শ্রাবণের কালো ছায়া নেমে আসে তমালের বনে যেন দিক্ললনার গলিত-কাজল-বরিষনে। — স্ফুলিঙ্গ (1945)

  10. হে উষা, নিঃশব্দে এসো 1

    হে উষা, নিঃশব্দে এসো, আকাশের তিমিরগুণ্ঠন করে উন্মোচন। হে প্রাণ, অন্তরে থেকে মুকুলের বাহ্য আবরণ করো উন্মোচন। হে...

  11. সারা রাত তারা 1

    সারা রাত তারা যতই জ্বলে রেখা নাহি রাখে আকাশতলে — স্ফুলিঙ্গ (1945)

  12. চাষের সময়ে 1

    চাষের সময়ে যদিও করি নি হেলা। ভুলিয়া ছিলাম ফসল কাটার বেলা। — স্ফুলিঙ্গ (1945)

  13. দুই পারে দুই কূলের আকুল প্রাণ 1

    দুই পারে দুই কূলের আকুল প্রাণ, মাঝে সমুদ্র অতল বেদনাগান। — স্ফুলিঙ্গ (1945)

  14. সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই 1

    সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই যে যুদ্ধে ভাইকে মারে ভাই। — স্ফুলিঙ্গ (1945)

  15. দূর সাগরের পারের পবন 1

    দূর সাগরের পারের পবন আসবে যখন কাছের কূলে রঙিন আগুন জ্বালবে ফাগুন, মাতবে অশোক সোনার ফুলে। — স্ফুলিঙ্গ (1945)

  16. জন্মদিন আসে বারে বারে 1

    জন্মদিন আসে বারে বারে মনে করাবারে— এ জীবন নিত্যই নূতন প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। — স্ফুলিঙ্গ (1945)

  17. চাহিছ বারে বারে 1

    চাহিছ বারে বারে আপনারে ঢাকিতে— মন না মানে মানা, মেলে ডানা আঁখিতে। — স্ফুলিঙ্গ (1945)

  18. নূতন জন্মদিনে 1

    নূতন জন্মদিনে পুরাতনের অন্তরেতে নূতনে লও চিনে। — স্ফুলিঙ্গ (1945)

  19. বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে 1

    বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয...

  20. আলো আসে দিনে দিনে 1

    আলো আসে দিনে দিনে, রাত্রি নিয়ে আসে অন্ধকার। মরণসাগরে মিলে সাদা কালো গঙ্গাযমুনার। — স্ফুলিঙ্গ (1945)

  21.  1

     বসন্ত পাঠায় দূত রহিয়া রহিয়া যে কাল গিয়েছে তার নিশ্বাস বহিয়া। — স্ফুলিঙ্গ (1945)

  22. বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায় 1

    বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায় নৃত্য উঠে পাতায় পাতায়। এই নৃত্যে সুন্দরকে অৰ্ঘ্য দেয় তার, "ধন্য তুমি” বলে ব...

  23. কী যে কোথা হেথা হোথা যায় ছড়াছড়ি 1

    কী যে কোথা হেথা হোথা যায় ছড়াছড়ি, কুড়িয়ে যতনে বাঁধি দিয়ে দড়াদড়ি। তবুও কখন শেষে বাঁধন যায় রে ফেঁসে, ধু...

  24. যা রাখি আমার তরে 1

    যা রাখি আমার তরে মিছে তারে রাখি, আমিও রব না যবে সেও হবে ফাঁকি। যা রাখি সবার তরে সেই শুধু রবে— মোর সাথে ডোবে না...

  25. তব চিত্তগগনের 1

    তব চিত্তগগনের দূর দিক্‌সীমা বেদনার রাঙা মেঘে পেয়েছে মহিমা। — স্ফুলিঙ্গ (1945)

  26. অন্নের লাগি মাঠে 1

    অন্নের লাগি মাঠে লাঙলে মানুষ মাটিতে আঁচড় কাটে। কলমের মুখে আঁচড় কাটিয়া খাতার পাতার তলে মনের অন্ন ফলে। — স্ফু...

  27. অমলধারা ঝরনা যেমন 1

    অমলধারা ঝরনা যেমন স্বচ্ছ তোমার প্রাণ, পথে তোমার জাগিয়ে তুলুক আনন্দময় গান। সম্মুখেতে চলবে যত পূর্ণ হবে নদীর ম...

  28. তোমার মঙ্গলকার্য 1

    তোমার মঙ্গলকার্য তব ভূত্য-পানে অযাচিত যে প্রেমেরে ডাক দিয়ে আনে, যে অচিন্ত্য শক্তি দেয়, যে অক্লান্ত প্রাণ, সে...

  29. বড়োই সহজ 1

    বড়োই সহজ রবিরে ব্যঙ্গ করা, আপন আলোকে আপনি দিয়েছে ধরা। — স্ফুলিঙ্গ (1945)

  30. তপনের পানে চেয়ে 1

    তপনের পানে চেয়ে সাগরের ঢেউ বলে, “ওই পুতলিরে এনে দে-না কেউ।” — স্ফুলিঙ্গ (1945)

  31. তোমার সঙ্গে আমার মিলন 1

    তোমার সঙ্গে আমার মিলন বাধল কাছেই এসে। তাকিয়ে ছিলেম আসন মেলে— অনেক দূরের থেকে এলে, আঙিনাতে বাড়িয়ে চরণ ফিরলে...

  32. আমি বেসেছিলেম ভালো 1

    আমি বেসেছিলেম ভালো সকল দেহে মনে এই ধরণীর ছায়া আলো আমার এ জীবনে। সেই যে আমার ভালোবাসা লয়ে আকুল অকূল আশা ছড়িয...

  33. আপনার রুদ্ধদ্বার-মাঝে 1

    আপনার রুদ্ধদ্বার-মাঝে অন্ধকার নিয়ত বিরাজে। আপন-বাহিরে মেলো চোখ, সেইখানে অনন্ত আলোক। — স্ফুলিঙ্গ (1945)

  34. গাছের পাতায় লেখন লেখে 1

    গাছের পাতায় লেখন লেখে বসন্তে বর্ষায়— ঝ’রে পড়ে, সব কাহিনী ধুলায় মিশে যায়। — স্ফুলিঙ্গ (1945)

  35. এখনো অঙ্কুর যাহা 1

    এখনো অঙ্কুর যাহা তারি পথ-পানে প্রত্যহ প্রভাতে রবি আশীৰ্বাদ আনে। — স্ফুলিঙ্গ (1945)

  36. আজ গড়ি খেলাঘর 1

    আজ গড়ি খেলাঘর, কাল তারে ভুলি— ধূলিতে যে লীলা তারে মুছে দেয় ধূলি। — স্ফুলিঙ্গ (1945)

  37. বিকেলবেলার দিনান্তে মোর 1

    বিকেলবেলার দিনান্তে মোর পড়ন্ত এই রোদ পুবগগনের দিগন্তে কি জাগায় কোনো বোধ। লক্ষকোটি আলোবছর-পারে সৃষ্টি করার যে...

  38. ডুবারি যে সে কেবল 1

    ডুবারি যে সে কেবল ডুব দেয় তলে। যেজন পারের যাত্রী সেই ভেসে চলে। — স্ফুলিঙ্গ (1945)

  39. কথা চাই, কথা চাই, হাঁকে 1

    কথা চাই, কথা চাই, হাঁকে কথার বাজারে; কথাওয়ালা আসে ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে। প্রাণে তোর বাণী যদি থাকে মৌনে ঢা...

  40. যে যায় তাহারে আর 2

    যে যায় তাহারে আর ফিরে ডাকা বৃথা। অশ্রুজলে স্মৃতি তার হোক পল্লবিতা। — স্ফুলিঙ্গ (1945)

More books by Rabindranath Tagore