যা রাখি আমার তরে   মিছে তারে রাখি, আমিও রব না যবে   সেও হবে ফাঁকি। যা রাখি সবার তরে   সেই শুধু রবে— মোর সাথে ডোবে না সে,   রাখে তারে সবে। — স্ফুলিঙ্গ (1945)