আমি বেসেছিলেম ভালো   সকল দেহে মনে এই ধরণীর ছায়া আলো   আমার এ জীবনে। সেই যে আমার ভালোবাসা লয়ে আকুল অকূল আশা ছড়িয়ে দিল আপন ভাষা   আকাশনীলিমাতে। রইল গভীর সুখে দুখে, রইল সে-যে কুঁড়ির বুকে ফুল-ফোটানোর মুখে মুখে   ফাগুনচৈত্ররাতে। রইল তারি রাখি বাঁধা   ভাবী কালের হাতে। — স্ফুলিঙ্গ (1945)