বিকেলবেলার দিনান্তে মোর   পড়ন্ত এই রোদ পুবগগনের দিগন্তে কি   জাগায় কোনো বোধ। লক্ষকোটি আলোবছর-পারে  সৃষ্টি করার যে বেদনা   মাতায় বিধাতারে হয়তো তারি কেন্দ্র-মাঝে   যাত্রা আমার হবে— অস্তবেলার আলোতে কি   আভাস কিছু রবে। — স্ফুলিঙ্গ (1945)