আয় রে বসন্ত, হেথা    কুসুমের সুষমা জাগা রে শান্তিস্নিগ্ধ মুকুলের    হৃদয়ের গোপন আগারে। ফলেরে আনিবে ডেকে সেই লিপি যাস রেখে, সুবর্ণের তুলিখানি    পর্ণে পর্ণে যতনে লাগা রে। — স্ফুলিঙ্গ (1945)