তোমার সঙ্গে আমার মিলন   বাধল কাছেই এসে। তাকিয়ে ছিলেম আসন মেলে—  অনেক দূরের থেকে এলে,   আঙিনাতে বাড়িয়ে চরণ    ফিরলে কঠিন হেসে—   তীরের হাওয়ায় তরী উধাও    পারের নিরুদ্দেশে। — স্ফুলিঙ্গ (1945)