তোমার মঙ্গলকার্য   তব ভূত্য-পানে অযাচিত যে প্রেমেরে   ডাক দিয়ে আনে, যে অচিন্ত্য শক্তি দেয়,   যে অক্লান্ত প্রাণ, সে তাহার প্রাপ্য নহে—   সে তোমারি দান। — স্ফুলিঙ্গ (1945)