হে উষা, নিঃশব্দে এসো,   আকাশের তিমিরগুণ্ঠন     করে উন্মোচন। হে প্রাণ, অন্তরে থেকে   মুকুলের বাহ্য আবরণ     করো উন্মোচন। হে চিত্ত, জাগ্রত হও,   জড়ত্বের বাধা নিশ্চেতন     করে উন্মোচন। ভেদবুদ্ধি-তামসের   মোহযবনিকা, হে আত্মন,     করে উন্মোচন। — স্ফুলিঙ্গ (1945)