অমলধারা ঝরনা যেমন   স্বচ্ছ তোমার প্রাণ, পথে তোমার জাগিয়ে তুলুক   আনন্দময় গান। সম্মুখেতে চলবে যত পূর্ণ হবে নদীর মতো, দুই কূলেতে দেবে ভ’রে   সফলতার দান। — স্ফুলিঙ্গ (1945)