কী যে কোথা হেথা হোথা যায় ছড়াছড়ি,  কুড়িয়ে যতনে বাঁধি দিয়ে দড়াদড়ি।     তবুও কখন শেষে   বাঁধন যায় রে ফেঁসে,     ধুলায় ভোলার দেশে       যায় গড়াগড়ি—  হায় রে, রয় না তার দাম কড়াকড়ি। — স্ফুলিঙ্গ (1945)