01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

গুপ্ত প্রেম

(তিব্বত) ডাঙায় ওই উঁচু ডাঙায়, ফুল ফুটেছে শাদায় রাঙায়, ওরে রাখাল ভাই! নূতন তর ফুল ফুটেছে, আন্ রে তুলে তাই! আন্‌রে তুলে নুতন ফুলে, আরে তুলে তায়; হাতটি দিয়ে তুলিস্ নে রে শুকিয়ে যাবে হায়! পরাণ দিয়ে তুলে এনে হিয়ায়...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

পরিবর্ত্তন

বসন্তের গোলাপের আভা শোভিছে ও কপোলে তোমার, আর ওই হৃদয় ভরিয়া বিরাজিছে শীতের তুষার! কিন্তু ইহা যাবে উলটিয়া, কার্য্য সাধি’ গেলে বর্ষচয়;— তখন কপোল হবে হিম, সন্তাপিবে বসন্ত হৃদয়! হায়েন্।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

একা

একাকী যদি কাটিল কাল, বাঁচিয়া সুখ নাই; শোভার নিধি কি হ’বে?—যদি ভাবুক নাহি পাই। যে দিন দেখা না পাই তব সে দিন হ’ক নাশ, তোমায় ছেড়ে সুখের আশা মরীচিকার আশ। ভবভূতি।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

মুখর ও মৌন

আকুল কূজনে কপোত কাঁদিছে মরম-যাতনা জুড়াতে তা’র; আমারি মতন ব্যথিত সে জন, মম সম বুকে দুখেরি ভার। সে কাকলি শোনা যায় বনে বনে, গোপন বেদনা আমারি শুধু;— তবু আঁখি জল ঝরে অবিরল, লুকানো আগুন জ্বলে সে ধূ ধূ! হায় পাখী, মোরা প্রেমে...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

দুঃখের হেতু

সকলে সুধায়, কেন খিন্ন দিন দিন,— কেন আমি দুঃখে বিমলিন? সদাই বিরস কেন সদাই বিমনা? কৈশোরে এত কি দুর্ভাবনা? হায়! তা’রা বুঝে না রে এ মৃত্যু-যাতনা, ঘুচাতে যা’ কেহ পারিবে না,— বিনা সে মধুর হাসি, বিনা সে চাহনি,— (জগত-ভুলানো নি...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

ঊষায় ও নিশায়

জাগিনু যখন ঊষা হাসে নাই, সুধানু ‘সে আজ আসিবে কি?’ চ’লে যায় সাঁঝ, আর আশা নাই, সে ত’ আসিল না, হায় সখি! নিশীথ রাত্রে, ক্ষুব্ধ হৃদয়ে, জাগিয়া লুটাই বিছানায়; আপন রচন ব্যর্থ স্বপন দুখ ভারে নুয়ে ডুবে যায়। হায়েন্।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

মারাঠি গান

বাজিছে নাকাড়া কাড়া, বাজিছে বাঁশী, বঁধু বিনা জ্বলে বুকে অনল-রাশি; ফাগুনে সকল নারী সুখে বিহরে, আমি শুধু দহি সই কুসুম-শরে। কুহরে কোকিল নব রভস ভরে, মরম উথুলে মোর মরমে মরে। সে যদি আসিয়া করে হৃদয়-আলা, তবে সই নেব তোর কুসুম-...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

অপূর্ব্ব বিষাদ

হৃদয়ে আমার বিষাদের ভার, গেছে মন-সুখ ফুরায়ে; বুঝি কভু হায় পা’ব না সে সুখ এ জীবনে আর ফিরায়ে। দরশন তা’র পাই না যেথায়,— শ্মশান হেন গণি তায়; বেসুর নীরস সারা সংসার আমার চক্ষে আজি হায়। ভেঙে শত চুর হয়েছে হৃদয়, মনের কিছু...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

লাল মানুষের গান

(আমেরিকা) বুকেতে বিঁধেছে তীর, যাতনায় অস্থির, ক্ষত মুখ বিঁধিছে কাঁটায়; নিশির দেবতা! সাধি, ক্ষত মোর দাও বাঁধি’ ঘুমের প্রলেপ দিয়া তায়। নহিলে অসহ হ’লে আঁখি যদি ভরে জলে, ধ’রে তারে রাখা হ’বে দায়; কাঁদিলে ভীরুর মত গৌরব হ’ব...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রেমের বেদনা

আবার ভালবাসা কাঁদায় মোরে, অমৃত এনেছে সে তিক্তে ভ’রে; দুখের নিধি মম পরাণ প্রিয়তম, বেঁধেছে সে আমায় ফুলের ডোরে,— বেঁধেছে সুচীময় ফুলের ডোরে। এ কি গো ভালবাসা ঘটালে জ্বালা? পরালে গলে মোর কেমন মালা? ছিঁড়িতে নারি তায়, বহিত...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

উন্মনা

মাগো, আমার মন বসে না কাট্‌না নিয়ে থাক্‌তে ঘরে; মন আই ঢাই স্বস্তি না পাই, বুকের ভিতর কেমন করে। কাল্‌কে যা’রে দেখেছিলাম তারেই নয়ন খুঁজে মরে; এক্‌টি বারের চোখের দেখায় পরাণ কি গো এমনি করে! স্যাফো।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রেম-সঙ্কট

প্রেম সঙ্কট। দুর্লভ জনে অনুরাগ মম, হায়, লজ্জা বিষম, আমি পরবশ তায়। এ কি সঙ্কট, সখী এ কি হ’ল দায়, মরণই শরণ, নিরুপায়, নিরুপায়৷

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

ভ্রমরের প্রতি

তুমি বারবার পরশিছ তা’র ত্রস্ত চপল আঁখি, কি গোপন বাণী কহ গুন্‌গুনি’ কানের সমীপে থাকি; হস্ত তাড়না গ্রাহ্য কর না, চুরি কর চুম্বন, আমরা মূর্খ, ওগো মধুকর তুমি সে রসিক জন। কালিদাস।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

রূপসী

রূপসী৷ লাবণ্য-খনি নিশামণি কি গো পিতা এই বালিকার? কিবা সেই আদি রসের রসিক, কুসুম আয়ুধ যার? কিবা সে পুষ্প-প্লাবিত চৈত্র? হেন রূপ নিশ্চয় বেদ-প্রণেতা সে বুড়া ব্রহ্মার সৃষ্টি কখনো নয়। কালিদাস।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

পূর্ব্বরাগ

নীরব যদিও রহে বালা আলাপনে, আমি যবে কহি শোনে অবহিত মনে; যদিও সাহসে চাহে না সে মুখ পানে, দৃষ্টি তবুও তিষ্ঠেনা কোনো খানে! কালিদাস।

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

হৃদয়ের নিধি

সাগর মাঝে মুকুতা রাজে, গগনে তারা সাজে গো, প্রাণের মাঝে? হৃদয় মাঝে? আছে প্রণয় আছে গো। বিরাট নভঃ, সিন্ধু বিশাল, হৃদয় মহান্ আরো সে; কি ছার তারা মুকুতা জাল? প্রণয় উজল তার’ যে! এস কিশোরী হরষ মনে, পরাণ তোমায় চায় গো, হৃদয...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

যৌবন মুগ্ধা

যৌবন-মুগ্ধা। যখন আমি ঘোম্‌টা তুলি নয়ন ‘পরে, পাণ্ডুর হয় গোলাপগুলি ঈর্ষ্যা ভরে; বিদ্ধ তাদের বক্ষ হ’তে ক্ষণে ক্ষণে, ক্রন্দনেরি ছলে মধুর গন্ধ ক্ষরে! কিম্বা, যদি সুগন্ধি কেশ আচম্বিতে এলায়ে দিই মন্দ বায়ে আনন্দেতে, চামেলি ফ...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

শিশু কন্দর্পের শাস্তি

শিশু-কন্দর্পের শাস্তি। প্রেমের ক্ষুদ্র দেবতাটি হায় দেখিলেন একদিন, রাঙা গোলাপের বুকেতে একটি ভ্রমর রয়েছে লীন! জন্তুটি কি যে ভাবিয়া না পান্, অঙ্গুলি তা’র পাখায় চাপান সে অমনি ফিরে অঙ্গুলি চিরে রাখিল হুলের চিন্! অমনি আঙুল...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বসন্তে (২)

বসন্তে। আবার ভাটেরা গান ধরিল নূতন, নূতন কাহিনী বাঁশী কহে অনুখন, থাকুন্ গুহায় যোগীবর, আমি আজ যা’ব উপবনে, ওই দেখ বসন্তের ফুল আমায় যে ডাকিছে সঘনে! স্থগিত রাখিতে ক্ষুধা ঘুমায় ভিখারী, অধোমুখ আজো রাজা রাজ্য-কথা স্মরি’! দেখি...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0
Poetry

বসন্তে

আম্র শাখায় ফুল দুলিয়ে, মানিনীদের মান ভুলিয়ে, পঞ্চশরের দূত এসেছে মধুর মলয় বায়; ফুটেছে ফুল, অশোক বকুল, মিলন আশে পরাণ আকুল,— দূর প্রবাসীর নারী,—হৃদয় ধর্‌তে নারে হায়৷ ফাগুন এসে আগেই হিয়া! কোমল ক’রে যায় রাখিয়া, শেষে...

Satyendranath DuttaSatyendranath Dutta 1 month ago · 1 min read 1 0 0