আবার ভালবাসা কাঁদায় মোরে, অমৃত এনেছে সে তিক্তে ভ’রে; দুখের নিধি মম পরাণ প্রিয়তম, বেঁধেছে সে আমায় ফুলের ডোরে,— বেঁধেছে সুচীময় ফুলের ডোরে। এ কি গো ভালবাসা ঘটালে জ্বালা? পরালে গলে মোর কেমন মালা? ছিঁড়িতে নারি তায়, বহিতে প্রাণ যায়, করিবি কি বা হায় মুগুধা বালা, দোলায়ে দিল গলে কিসের মালা! স্যাফো।