সাগর মাঝে মুকুতা রাজে, গগনে তারা সাজে গো, প্রাণের মাঝে? হৃদয় মাঝে? আছে প্রণয় আছে গো। বিরাট নভঃ, সিন্ধু বিশাল, হৃদয় মহান্ আরো সে; কি ছার তারা মুকুতা জাল? প্রণয় উজল তার’ যে! এস কিশোরী হরষ মনে, পরাণ তোমায় চায় গো, হৃদয় সিন্ধু গগনের সনে প্রণয়ে মিশিয়া যায় গো! হায়েন্।