শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬–১৯৩৮) · Sarat Chandra Chattopadhyay
অপরাজেয় কথাশিল্পী — "দেবদাস", "শ্রীকান্ত", "চরিত্রহীন", "পথের দাবী" প্রভৃতি উপন্যাসে বাঙালি সমাজ ও নারীর বেদনাকে মর্মস্পর্শী রূপ দিয়েছেন।
পরদিন প্রভাত হইতেই আকাশে ধীরে ধীরে মেঘ জমা হইতেছিল, রাত্রে ফোঁটাকয়েক জলও পড়িয়াছিল, কিন্তু আজ মধ্যাহ্নকাল হইতে বৃষ্টি এবং বাতাস চাপিয়া আসিল। কাল ভারতী সুমিত্রাকে যাইতে দেয় নাই, কথা ছিল, আজ খাওয়াদাওয়ার পরে সে বিদায়...
পরিত্যক্ত, পতনোন্মুখ, ঘন বনাচ্ছন্ন যে জীর্ণমঠের মধ্যে একদিন অপূর্ব্বর অপরাধের বিচার হইয়াছিল, আজ আবার সেই কক্ষেই পথের দাবী আহুত হইয়াছে। সে দিনের সেই অবরুদ্ধ গৃহতলে যে দুর্জ্জয় ক্রোধ ও নির্ম্মম প্রতিহিংসার অগ্নি দাউ দাউ...
এই নিশীথ রাত্রে সুমিত্রার আগমন সংবাদ যেমন অপ্রত্যাশিত তেমনি অপ্রীতিকর। ভারতী কুণ্ঠিত ও ত্রস্ত হইয়া উঠিল। ক্ষণকাল পরে সে প্রবেশ করিতে ডাক্তার সহজকণ্ঠে অভ্যর্থনা করিয়া কহিলেন, বোস। তুমি কি একলা এলে নাকি? সুমিত্রা বলিল, হ...
আজ শনিবার শশী ও নবতারার বিবাহের দিন। শশীর সনির্বন্ধ প্রার্থনা এই ছিল যে, রাত্রির অন্ধকারে লুকাইয়া কোন এক সময়ে যেন ডাক্তার ভারতীকে সঙ্গে করিয়া আসিয়া তাহাদের আশীর্ব্বাদ করিয়া যান! পঞ্চমীর খণ্ডচন্দ্র সেইমাত্র গাছের আড়...
একে একে ঘরের মধ্যে যাহারা প্রবেশ করিলেন, তাঁহারা সকলেই সুপরিচিত! ডাক্তার মুখ তুলিয়া কহিলেন, এস। কিন্তু সেই মুখের ভাবেই ভারতীর মনে হইল, অন্ততঃ আজিকার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সুমিত্রার খবর তিনি জানিতেন, কিন্তু ইতিমধ্...
নদীপথের সমস্তক্ষণ ভারতীর মন কত-কি ভাবনাই যে ভাবিতে লাগিল তাহার নির্দ্দেশ নাই। অধিকাংশই এলো-মেলো—শুধু যে চিন্তাটা মাঝে মাঝে আসিয়া তাহাকে সব চেয়ে বেশি ধাক্কা দিয়া গেল সে সুমিত্রার ইতিবৃত্ত। তাহার প্রথম যৌবনের দুর্ভাগ্যম...
জলপথে শত্রু-পক্ষীয় জাহাজের গতিরোধ করিবার উদ্দেশে নদীর ধারে, সহরের শেষ প্রান্তে একটি ছোট রকমের মাটির কেল্লা আছে, এখানে সিপাহী-শান্ত্রী অধিক থাকে না, শুধু ব্যাটারি চালনা করিবার জন্য কিছু গোরা গোলন্দাজ ব্যারাকে বাস করে। ইং...
পরদিন অপরাহ্ণবেলায় সকল কথা, সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খরূপে বিবৃত করিয়া ভারতী পরিশেষে কহিল, অপূর্ব্ববাবু যে মস্ত লোক এ ভুল আমি একদিনও করিনি, কিন্তু তিনি যে এত সামান্য, এত তুচ্ছ—এ ধারণাও আমার ছিল না। ভারতীর ঘরে খাটের উপর ব...