(তিব্বত) ডাঙায় ওই উঁচু ডাঙায়, ফুল ফুটেছে শাদায় রাঙায়, ওরে রাখাল ভাই! নূতন তর ফুল ফুটেছে, আন্ রে তুলে তাই! আন্‌রে তুলে নুতন ফুলে, আরে তুলে তায়; হাতটি দিয়ে তুলিস্ নে রে শুকিয়ে যাবে হায়! পরাণ দিয়ে তুলে এনে হিয়ায় বাঁধ তায়; বুকের মাঝে গোপন রেখ,— প্রাণের মাঝে, হায়।