আকুল কূজনে কপোত কাঁদিছে মরম-যাতনা জুড়াতে তা’র; আমারি মতন ব্যথিত সে জন, মম সম বুকে দুখেরি ভার। সে কাকলি শোনা যায় বনে বনে, গোপন বেদনা আমারি শুধু;— তবু আঁখি জল ঝরে অবিরল, লুকানো আগুন জ্বলে সে ধূ ধূ! হায় পাখী, মোরা প্রেমের বেদনা আধা-আধি বেঁটে নিয়েছি দোঁহে; মুখর কাকলি তোমাতে কেবলি, মৌন ব্যথা সে আমারে দহে। সিরাজ অল্ ওয়ারক।