(আমেরিকা) বুকেতে বিঁধেছে তীর, যাতনায় অস্থির, ক্ষত মুখ বিঁধিছে কাঁটায়; নিশির দেবতা! সাধি, ক্ষত মোর দাও বাঁধি’ ঘুমের প্রলেপ দিয়া তায়। নহিলে অসহ হ’লে আঁখি যদি ভরে জলে, ধ’রে তারে রাখা হ’বে দায়; কাঁদিলে ভীরুর মত গৌরব হ’বে হত, তাহাও সহিতে নারি, হায়!