আম্র শাখায় ফুল দুলিয়ে, মানিনীদের মান ভুলিয়ে, পঞ্চশরের দূত এসেছে মধুর মলয় বায়; ফুটেছে ফুল, অশোক বকুল, মিলন আশে পরাণ আকুল,— দূর প্রবাসীর নারী,—হৃদয় ধর্‌তে নারে হায়৷ ফাগুন এসে আগেই হিয়া! কোমল ক’রে যায় রাখিয়া, শেষে মদন সুযোগ পেয়ে বাগ হানে গো তায়৷