বাজিছে নাকাড়া কাড়া, বাজিছে বাঁশী, বঁধু বিনা জ্বলে বুকে অনল-রাশি; ফাগুনে সকল নারী সুখে বিহরে, আমি শুধু দহি সই কুসুম-শরে। কুহরে কোকিল নব রভস ভরে, মরম উথুলে মোর মরমে মরে। সে যদি আসিয়া করে হৃদয়-আলা, তবে সই নেব তোর কুসুম-মালা; সে রয়েছে কোন্ দেশে, কে জানে কোথায়, আমি এ ‘ফাল্গুনী ফুল’ কোথা রাখি, হায়!