পঞ্চমাঙ্ক — তৃতীয় গর্ভাঙ্ক
উদয়পুর—কৃষ্ণকুমারীর মন্দির। (অহল্যাদেবী এবং তপস্বিনীর প্রবেশ।) অহ। (চতুর্দ্দিক্ অবলোকন করিয়া) ভগবতি, কৈ, আমার কৃষ্ণা ত এখানে নাই? তপ। বোধ করি, তবে রাজনন্দিনী এখনও সঙ্গীতশালা থেকে আসেন নাই। তা আপনি এত উতলা হলেন কেন? অহ।...