সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta
ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
একটি জোড়া চোখের দিঠি ফিরত না, দেখতে পেলেই ফিরে ফিরে চাইত; আজকে আমি তাহার লাগি উন্মনা, আজকে সে আর নাইত কোথাও নাইত’! দেখিনি তায় সকল বেলায় মন্দিরে, বৈকালে সে ঝর্ণা-তলায় যায়নি! খুঁজেছি সব শৈল-পথের সন্ধি রে তবুও তার দেখা...
গান গান গেয়ে হয় কে যায় পথে কান দিয়ে না তায়! কেঁদেই যদি মরে বাঁশী, কার কি আসে যায়? মন যদি হায় কেমন করে সায় দিতে চায় বাঁশীর স্বরে ভুলেও তবু এস না, হায়, মুক্ত জানালায়। লাজুক বাঁশী বাজুক বনে,— কাঁদুক একা আপন মনে,...
আমি জানি না বাঁশীতে কি যে আছে, সখা পথের পথিক বঁধু! কোন্ গোপন মনের দুখ-সুখ-মাখা হৃদি সঞ্চিত মধু! সে যে অধর-পরশে চকিতে জাগিয়া ফুকারি উঠিছে ডাকি; ওগো বাঁশীর মাঝারে ধ’রে কি রেখেছে ভুবন-ভুলানো পাখী? সে যে সোহাগ-পাগল দুলালের...
তোরা জানিস কি নিতান্ত পরের আপন হওয়ার সুখ? তোদের উদাস আঁখি কারেও দেখি’ হয় নি কি উৎসুক? নূতন প্রেমের নূতন সুখে হাসি দেখা দ্যায় নি মুখে? পূর্ণ চাদের আলোয় তোদের পূরে নি কি বুক?