সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta
ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
গান যদি তোমার চোখের আলোয় কোথাও ফোটে সুখের হাসি, ধন্য তবে জীবন তোমার তোমার পথে ফুলের রাশি। তোমার স্মৃতি তোমার গীতি কোথা ও যদি জাগায় প্রীতি তবে দুখের ফণায় বসি’ সুখের সুরে বাজাও বাঁশী।
চোখে চোখে মিলন হ’লে মুখে ফোটে হিরণ হাসি! শিউলি ফুল আর ভোরের তারার মতন ভালোবাসাবাসি! যদি সে কথা না কয়, না যদি হয় পরিচয় তবুও নিতান্ত আপন গোপন প্রাণের কিরণ-রাশি।
স্বপনের মত এসে চলে যাও, রেখে যাও মনে আবেশখানি। নয়নের কোণে হেসে চলে যাও,— মূল্য তাহার আমিই জানি। জোছনা সমুখে থমকি দাড়ায়, বনের কুস্থম মুখানি বাড়ায়, তরু-পল্লবে পলক পড়ে না, পার্থীর কণ্ঠে মিলায় বাণী; ফাগুনী হাওয়ায় ভে...
যদি কুসুম-শরে হৃদয় বেঁধে তবে কেঁদ না, সে যে ফুলের স্থখ-পরশ মাঝে মৃদু বেদন। সে যে দিনের দাহে কুঞ্জ-ছায়ে স্বপ্ন আনে বিভোল বায়ে, ঘুমের শেষে আলোর দেশে আাধ-চেতন।
আমি আপনি সরমে মরমে মরিয়া যায় যে, নিতি আপনার ছবি নিরখি’ মুকুর মাঝারে; আমি কেমন করিয়া বাহিরিব ভাবি তাই যে, হায় দেখা দিব আমি কেমনে আমার রাজারে! মোর কিছু নাই রূপ কিছু নাই কিছু নাই গো, শুধু আছে ভিখারীর স্বপ্ন-শরণ দুরাশা;...
গান চাঁদেরি মত চির সুন্দর সে চাঁদেরি মত চিরদিন সুদূরে! সুধা বরষে শুধু হাসে হরষে সুন্দর সে—হেসে চায় মধুরে! চিরদিন সুদূরে! তারে ধরিতে নিতি পাপিয়া এসে রেশ্মী সোপান গাঁথে সুরের রেশে! ফাল্গুনী বায়ে সে যে ফিরায় পায়ে, — গ...
গান কেন নয়ন হয় গো মগন মঞ্জুল মুখে। কেন হৃদয় ভিখারী হয় রূপের সমুখে? মর্ত্য মাহষ চাদের লোভে কেন মরে মনের ক্ষোভে বুকে ধরে বিদ্যুতেরে হায় সে কোন সুখে!