গান হায়! বারণ করে! বারণ শুনি’—কি গো—তটিনী ফেরে? তবু, বারণ করে! চরণ ধ্বনি—তার— যখনি শুনি বুকে সে বাজে—লাজে— কথা না সরে! আপন ভুলি’—হায়—দু’আঁখি তুলি’ উছলি’ চলি—খোলা—ঝরোখা ‘পরে। হায়? বারণ করে। বাদর ঝরে—বল—তাহে কে ডরে? সাগরে ভাসি”—কেবা—শিশিরে মরে? কঠোর স্বরে—তবু—বারণ করে, ভুবনে ফিরি—আমি—স্বপন ভরে!