একটি জোড়া চোখের দিঠি ফিরত না, দেখতে পেলেই ফিরে ফিরে চাইত; আজকে আমি তাহার লাগি উন্মনা, আজকে সে আর নাইত কোথাও নাইত’! দেখিনি তায় সকল বেলায় মন্দিরে, বৈকালে সে ঝর্ণা-তলায় যায়নি! খুঁজেছি সব শৈল-পথের সন্ধি রে তবুও তার দেখা কোথাও পাইনি। আজকে দেশে ফিরতে হবে আমায় গো কোথায় তুমি চারু-চোখের-দৃষ্টি! এস বারেক আমায় দিতে বিদায় গো, দৃষ্টি করুক প্রসাদী ফুল বৃষ্টি। প্রাণের এ ডাক শুনতে কি গো পেলেই না? প্রাণের এ ডাক পৌঁছাল না মর্ম্মে? চারু চোখে চাইলে না আর এলেই না? না জানি ডাক পৌঁছাবে কোন্‌ জন্মে।