সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta
ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
পুরাণো মোর মরম-বীণায় এক্টি তার আর বাজেনা রে; একটি তারের নীরবতায় বিকল করে সকল তারে! যে সুর বাজাই বেসুর লাগে, কোথায় যেন কসুর থাকে; জমে না হায় গান থেমে যায় পরাণ-ভরা হাহাকারে।
তবে রচনা কর ওই গগন ‘পর হায় প্রেমের লাগি’ পাত আসন, ও! যদি ধরণী ’পরে প্রেমে ম্লানিমা ধরে যদি বিরূপ আঁখি করে শাসন, ও! যদি সাধের মালা ফেলে চলিয়া যায়, প্রেম ভুলিয়া যায়,— যদি বাহুর পাশ মানে রাহুর গ্রাস কঠিন ফাঁস, যদি আঁখি...
গান আহা কারে দেখে আঁখিতে আর পলক পড়ে না? সে তো চলে গেল চেয়েই,– যেন নাহিক চেনা! বাধা পেয়ে মনের কথা রয়ে গেল মনেই গাঁথা, অভিমানে অন্ধ হিয়া, অশ্রু ঝরে না!
পুরানো প্রেম ভুলব ভেবে ভুল করেছি, ভোলা অত সহজ নয়; অনেক দিনের অনেক দুখের ভালোবাসায় অনেক সয়! পরশখানি বুকের কাছে এখনো হায় জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সবার মাঝে, জড়িয়ে আছে জগৎময়! হাসি খেলায় চোখের জলে জড়িয়ে আছে নানান্...
গান কারে আঁখি তুলে চাইবারো, আর, নাইক অবসর! কারো চক্ষে পলক পড়ে না, হায়, দৃষ্টি—সে কাতর! কেউ চিন্তে নাহি চায়, কেউ ভুলতে নারে, হায়, কেউ নূতন পাড়ি জমায়, কারো নাই কোনো নির্ভর
গান বঁধু আমার শুধু তুমি নয়ন তুলে চাও; তোমার মধুর দৃষ্টি, আমার দৃষ্টিতে মিলাও! সোহাগ, হাসি, মধুর বাণী, ভাগ্যে আমার নাই সে, জানি; আঁখির সাথে আঁখির মিলন ঘটবে না কি তাও!