আজ ফুলের বনে দখিণ হাওয়া। কী ব’লে গেছে! অকুল পাথার থির জোছনায় ঘূর্ণি লেগেছে! মূর্চ্ছনাতে পড়ছে টলে মূর্চ্ছা রাগিণী! পদ্ম ’পরে নৃত্য করে মত্ত নাগিনী! ও তার বিষের নিশাস কুসুম-কলির বুকে বেজেছে। ঘূর্ণি লেগেছে!  হায় আপন জনে বুকে টেনে পাইনে খুঁজিয়ে! তপ্ত ধারা মোচন করি চক্ষু বুজিয়ে! সেই অশ্রু নিয়ে পূর্ণিমা-চাঁদ অঙ্গে মেখেছে! ঘূর্ণি লেগেছে! আজ চোখের আগে কেবল জাগে মৌন দু’আঁখি! পাতার রাশে পাতার বরণ বল্‌ছে কী পাখী! ওগো অকুল সাগর মথন করে কি ধন জেগেছে! ঘূর্ণি লেগেছে!