সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta
ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
জগতের মাঝে অজানা অচেনা চিরদিন মোরা আছি! মধুকুপী আর পরখুপী আর কানসোনা, নীলমাছি! আছি দেশ ভরি’ তৃণমঞ্জরী হরষের বুদ্বুদ্, ফুরতির ফাউ—ফালতো আদায়,— না-চাহিতে পাওয়া সুদ! মোদের আদর জানিয়াছে শুধু পাগল প্রেমিক কবি; আমরা ধূলির...
যে আলোকে বাঁধন হরে শিউলি ঝরে হেসে গো! সেই আলো লেগেছে আজি আমার প্রাণে এসে গো! সরম-রাঙা বাঁধনগুলি খস্ল রে তাই পড়ল খুলি’, কাঁদন আমার মিশিয়ে গেল লুপ্ত হিমের দেশে গো! আমার প্রাণের কোমল গন্ধ ভিজিয়ে দিলে দিগদিগন্ত, আভাস পেয...
আজিকে কেবল ওগো শতদল! মৃদু হিল্লোলে দোলা, দিকে দিকে দিকে পাপড়ি গুলিকে একে একে একে খোলা। থেমে গেছে ঝড় থেমেছে বাদল, আকাশে না বাজে মেঘের মাদল বাতাস মৃদুল শেফালি দোদুল স্বপনে আপন-ভোলা! ওগো শতদল আজিকে কেবল হিল্লোল-ভরে দোলা।...
চাঁদের চুমায় জাগিয়া উঠেছি বিথারি’ অমল ছত্র, আমি কুমুদিনী নৈশ-বাতাসে খুলেছি সুরভি-সত্র! অন্ধ ভ্রমর বন্ধ রয়েছে মুদিত কমল-বক্ষে, জোনাকী আমার বন্ধু এসেছে জোছনা আহরি’ পক্ষে! গোপন করেছে প্রাচীন রোহিত তার হরিহর মূর্ত্তি, আলো...