সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta
ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
এ পারে সে ফুট্ল নারে ফুটল না— ও পারে যে গন্ধে করে মাত;— ও পারে যার রূপ কখনো টুট্ল না,— নামটি—ও যার নামটি পারিজাত! এ পারে তার গন্ধ আসে উচ্ছ্বাসি’,— মুগ্ধ হিয়ায় হাওয়ায় মেলি হাত; ও পারে তায় মাল্য রচে উর্ব্বশী,— স্বপন...
ফুলের রাণী দেখা হ’ল ঘুম নগরীর রাজকুমারীর সঙ্গে, সন্ধ্যা-বেলায় ঝাপসা ঝোপের ধারে, পরনে তার হাওয়ার কাপড়, ওড়না ওড়ে অঙ্গে, দেখলে সে রূপ ভুলতে কি কেউ পারে? চোখ দুটি তার ঢুলু ঢুলু মুখখানি তার মিঠে, আফিম ফুলের রক্তিম হার চু...
কালো ব’লে পাছে হেলা করে কেউ তাই তো আমার পিতা সকলের সেরা দিলেন আমারে নামটি,—‘অপরাজিতা’! আমি গুণহীন গন্ধবিহীন ফুলের মধ্যে কালো, পিতার আদরে আদরিণী, তবু, আমিই কালোর আলো।