আমি দেবতার অনিমেষ আঁখি জেগে আছি দিনযামী, আমি কামনাব নীল শতদল মর্ত্ত্যে এসেছি নামি’! সৌরভে মম আকুল পাথারে নাবিকেরা পায় দিশা, সূর্য্য-পরাগ গর্তে ধরেছি আমি সুনিবিড় নিশা! আমি চির শুভ, আমি চির ধ্রুব চলৎ-লহর বুকে, আমি জগতের অন্তরাত্মা রয়েছি ধেয়ান-সুখে! সোনার সূতায় বাঁধিয়া রেখেছি শ্যামল পাপ্‌ড়ি গুলি, সাগরে বসতি করি নিতি, তবু, ঢেউয়ে ঢেউয়ে নাহি দুলি।