যখন প্রথম প্রভাত-রবি দৃষ্টি হানে তোমার ‘পরে, বল দেখি কমল! তোমার প্রাণের ভিতর কেমন করে? সকল মধু-গন্ধ-হাসি প্রাণের অফুট স্বপন রাশি ফুট্‌তে গিয়ে একেবারে ওঠে না কি অশ্রু ভ’রে? আমি আপন হৃদয় দিয়া বুঝতে পারি তোমার হিয়া,— বুঝ্‌তে পারি আলোয় প্রেমে কমল হৃদয় জীয়ে মরে।