জগতের মাঝে অজানা অচেনা চিরদিন মোরা আছি! মধুকুপী আর পরখুপী আর কানসোনা, নীলমাছি! আছি দেশ ভরি’ তৃণমঞ্জরী হরষের বুদ্‌বুদ্‌, ফুরতির ফাউ—ফালতো আদায়,— না-চাহিতে পাওয়া সুদ! মোদের আদর জানিয়াছে শুধু পাগল প্রেমিক কবি; আমরা ধূলিরে করি পুলকিত নম্ৰ-মধুর ছবি। মোরা সাধারণ, নাই আভরণ, নাহিক আড়ম্বর, রথের চাকায় প্রাণ দিই মোরা পথের ধূলায় ঘর।