মেঘলা দিনের মলিন কমল! অধরে তোমার একি গো হাসি। জীবন-দিবার অবসানে বুঝি খেয়ালে শুনেছ। আশার বাঁশী! রবি সে ডুবিল, উঠিল না, তোমারি মাধুরী ফুটিল না, সমুখে নিশার অন্ধ প্লাবন, পিছনে মেঘের কালিমা-রাশি ফুটিলে না তবু ঝরিবে মুকুল-জীবনে মরিবে অস্ত-খণের ক্ষণিক কিরণে তবু মৃদু হাসি উঠিছে ভাসি! একি আকুলতা! পুলকে দুলিছে সাঁঝের আলোকে! মেঘের নয়ন এল ছলছলি, তবু তুমি একি হাসিছ হাসি!