গান শেফালি গো! সন্ধ্যা গেলো, মুকুল ফুটাও! সুরভি ছিটাও পবনে উঠাও— ভুবনে ছুটাও! মুকুল ফুটাও! আঁধার গলে জ্যোৎস্না-জলে; তুমিও গলাও— হাওয়ারে,—ঢুলাও! তন্দ্রা বুলাও। পরাণ ভুলাও! গন্ধ বিলাও! গন্ধ লুকাও, আবার লুটাও গন্ধ ছুটাও! মুকুল ফুটাও!