শীতের শাসন কুসুম-কলি শীতের শাসন চায় গো ভুলিতে! বিরূপ হাওয়া ন্যায় না তারে ঘোম্‌টা খুলিতে আঁখির পাতায় পাতায় জড়ায়, হায়! কুহেলি আজ কেবল বেড়ায়, তায়, ঘুমের কাজল মাথায় চোখে তন্দ্রা-তুলিতে, (আঁখি) দ্যায়না তুলিতে! আঁখিতে তার বুলায় পাখীর পর,— রিমিঝিমি বিবশ কলেবর, স্বপন-ঘোরে কুসুম-কলি লুটায় ধূলিতে; (আঁখি) হয় না খুলিতে।